যারা এমপি নির্বাচিত হবেন তারা হবে সেবক: শিবির সেক্রেটারি

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) :
| আপডেট: ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০১ এএম | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০১ এএম
যারা এমপি নির্বাচিত হবেন তারা হবে সেবক: শিবির সেক্রেটারি

বৃহস্পতিবার ৫ফেব্রুয়ারী দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলামের নির্বাচনী পথসভায় বিরামপুর পৌর শহরের পল্লবীমোড়ে প্রধান মেহমান হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মোঃ সিবগাতুল্লাহ সিবগাহ এমন মন্তব্য করেন।  তিনি বলেন, আমাদের সামনে একদল সৎ লোক দাড়িয়েছে তারা যদি সংসদে চলে যায় তাহলে এই দেশটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই যারা আমাদের এমপি নির্বাচিত হবেন তারা শাসক হবেন না, তারা হবেন সেবক এবং  আগামী ১৩তারিখে যে সরকার গঠন হবে সে সরকার হবে ন্যায় ও ইনসাফের সরকার, সে সরকার হবে ১৮ কোটি মানুষের সরকার।

আপনার জেলার সংবাদ পড়তে