গফরগাঁও প্রশাসকের কর্ম সম্পাদন সহায়তা কমিটির সভা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ০৭:০১ পিএম
গফরগাঁও প্রশাসকের কর্ম সম্পাদন সহায়তা কমিটির সভা

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা প্রশাসকের কর্ম সম্পাদন সহায়তা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বূধবার (১৫ জুলাই) দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে এই মাসিক সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ- আল- মামুন। এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও থানার ওসি (তদন্ত) মোঃ মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আকন্দ, পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ পনির হোসেন মোল্লা, উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, পৌর ওয়ার্ড কাউন্সিলর সহ সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। সভায় সার্বিক উন্নয়ন ও পৌর সেবার মান তরান্বিত করার উপর বিশেষ গুরুত্বারোপ দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে