গাইবান্ধার পলাশবাড়ীতে বসুন্ধরা শুভ সংঘের সহায়তায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
বসুন্ধরা শুভ সংঘ উপজেলা শাখার আয়োজনে সোমবার (২৭ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। ৩ মাস মেয়াদী সেলাই প্রশিক্ষণ কোর্সের সফল ভাবে প্রশিক্ষণ শেষ করা পলাশবাড়ী উপজেলার ২৪ জন অসচ্ছল নারীর মাঝে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন এবং গাছের চারা বিতরণ করেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও কথা সাহিত্যক ইমদাদুল হক মিলন।
বসুন্ধরা শুভ সংঘ উপজেলা শাখার সভাপতি ও পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক সুরুজ হক লিটন-এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম রুবেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, সাব-রেজিষ্টার সায়মুম মুস্তারী, মডেল প্রেস কাব সভাপতি রবিউল হোসেন পাতা, বসুন্ধরা শুভ সংঘ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার প্রমুখ। এসময় বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বসুন্ধরা শুভ সংঘের এই মহৎ উদ্যোগের ফলে গ্রামীণ পর্যায়ে অসচ্ছল নারীদের জীবনমান উন্নয়নে টেকসই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
বক্তারা আরো বলেন, সমাজকে এগিয়ে নিতে হলে পুরুষদের পাশাপাশি নারীদের ও ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে। নারীদের সামাজিক ভাবে অগ্রগতি ছাড়া সমাজে উন্নয়ন সম্ভব না। সেলাই মেশিন কাজে লাগিয়ে উপকার ভোগী নারীরা জীবন মানের উন্নয়ন ঘটাবেন এমন প্রত্যাশা করেন বক্তারা।
এদিকে; বিনামুল্যে প্রশিক্ষণের পাশাপাশি সেলাই মেশিন পেয়ে বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।