কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পরিচালিত পৃথক দুটি সফল অভিযানে আনুমানিক(এগারো লক্ষ তিরানব্বই হাজার নয়শত আশি) টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের একটি চৌকস টহল দল কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বহলবাড়িয়া এলাকায় রূপপুর হতে কুষ্টিয়াগামী একটি সিএনজি তল্লাশি করে। তল্লাশিকালে সিএনজি চালক মোঃ জহুরুল হক (৪৫), পিতা-আদম আলী বিশ্বাস, গ্রাম-বারোমাইল, ডাকঘর ও থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়ার নিকট হতে ৬৯ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ১টি সিএনজি ও নগদ (সাতশত আশি) টাকা জব্দপূর্বক তাকে আটক করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য (সাত লক্ষ একুশ হাজার চারশত আশি) টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের কার্যক্রম সম্পন্ন করে তাকে ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে। ২৮ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ০৫৩০ ঘটিকায় রংমহল বিওপির একটি চৌকস টহল দল দায়িত্বপূর্ণ এলাকার রংমহল মাঠে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০৭ বোতল মদ এবং ১,৫৪০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (চার লক্ষ বাহাত্তর হাজার পাঁচশত) টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।