মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ১২:৩৯ পিএম
মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে কালো টেপে মোড়ানো বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৭ টায় উপজেলার কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের ইব্রাহিম মণ্ডলের ছেলে মো. নিজাম উদ্দিন ও ইকরাম হোসেনের ছেলে ইমদাদুল হকের বাড়ির গেটের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।  ইমদাদুল হকের ছেলে হোসেন বলেন, সকালে বাড়ির লোকজন বোমা সদৃশ বস্তু  দেখতে পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পে খবর দেন। সংবাদ পেয়ে ক্যাম্প ইনচার্জ এসআই মো: আব্দুল করিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেন। রাতের আধারে কে বা করা কি কারনে বোমা সদৃশ বস্তু রেখেছে তা তারা জানেন না। 

এসআই মো. আব্দুল করিম বলেন, বোমা সদৃশ বস্তু দুটি পানি ভার্তি বালতিতে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বোমা সদৃশ বস্তু রাখার ঘটনায় আতংকিত না হওয়ার পরামর্শ দেন তিনি।  গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী বলেন,অতংক ছড়ানোর জন্য বোমা সদৃশ বস্তু রাখতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এ ঘটনার সাথে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে