বাউন্ডারি ভাংচুর

কালিয়াকৈরে মুক্তিযোদ্ধার জমি জবর দখলের চেষ্টা

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ০২:৪৪ পিএম
কালিয়াকৈরে মুক্তিযোদ্ধার জমি জবর দখলের চেষ্টা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খলিসাজানী মৌজায় এক বীর মুক্তিযোদ্ধার পৈত্রিক জমির বাউন্ডারি ভাঙচুর, দখলের চেষ্টা, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আ. রহমান (৭৬) বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, বহেরাতলী গ্রামের বাসিন্দা আ. রহমান দীর্ঘদিন ধরে খলিসাজানী মৌজার ২৮.২৫ শতাংশ পৈত্রিক জমি ভোগদখলে রয়েছেন। মঙ্গলবার দুপুরে ১৫/২০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার জমিতে প্রবেশ করে নির্মিত বাউন্ডারির বেড়া ও খুঁটি ভেঙে ফেলে, কয়েকটি গাছ কেটে দেয় একটি সাইনবোর্ড উপড়ে ফেলে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেছেন । লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার সময় বাধা দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আ. রহমান বলেন, “আমি বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনগত প্রতিকার চাই।” এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে