চাকুরি থেকে সাময়িক বরখাস্ত

কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের ভিডিও ভাইরাল

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) :
| আপডেট: ৩১ জুলাই, ২০২৬, ১১:৫৮ এএম | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৬, ১১:৫৮ এএম
কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের ভিডিও ভাইরাল

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর এক শিক্ষার্থীর সঙ্গে অফিস সহকারী ও খন্ডকালীন ইংরেজি শিক্ষক জলিলুর রহমানের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

গতকাল রাতে ভিডিওটি ছড়িয়ে পরার পর আজ সকালে ওই অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা পরিষদ। এ বিষয়ে জলিলুর রহমানের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।  তবে গত ২৬ জুলাই থেকে সে আত্মগোপনে চলে গেছে বলে এলাকার লোকজন জানান। এমনকি ছাত্রীর পরিবারও এ বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করেনি এমনকি সাংবাদিকদেরও সাথে কথা বলতে রাজি হননি। 

অভিযোগ রয়েছে, গত চারদিন আগে কুয়াকাটার পাঞ্জুপাড়ায় একটি বাসায় ওই ছাত্রীর সাথে খন্ডকালীন  শিক্ষক জলিলুর রহমানের আপত্তিকর ভিডিওটি ধারণ করে একদল যুবক।  ওই খন্ডকালীন শিক্ষকের পক্ষ নিয়ে একটি চক্র বিষয়টি দামাচাপা দিতে তৎপর ছিল। এমনকি ছাত্রীর পরিবার ও বিষয়টি নিয়ে প্রশাসনের সহায়তা চায়নি। ২৬ জুলাই  এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ  তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।  ৩০ জুলাই তদন্ত কমিটির সদস্যরা তদন্তে  ঘটনার সত্যতা পায়। তাদের রিপোর্টের ভিত্তিতে বিদ্যালয় কর্তৃপক্ষ অফিস সহকারী জলিলুর রহমানকে সাময়িক বরখাস্ত করে। কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম বলেন, জলিলুর রহমানের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের গুঞ্জন শোনার পর পরই গত সোমবার ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই শিক্ষার্থীকে প্রায় তিন মাস আগে টিসি দেয়া হয়েছে বলে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে