রাণীশংকৈলে জামায়াতের গণমিছিল

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : | প্রকাশ: ২ আগস্ট, ২০২৬, ১১:০৯ এএম
রাণীশংকৈলে জামায়াতের গণমিছিল

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার (১আগস্ট)  বিকাল ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগওয়ের রাণীশংকৈলে গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির মিজানুর রহমান মাষ্টার। উপজেলা আমির উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াত সেক্রেটারী মিন্নাতুল্লা পাঠান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মতিউর রহমান, অন্যদের মধ্যে যুব বিভাগ উপজেলা সভাপতি মোকাররম হোসাইন, জেলা ছাত্রশিবির সভাপতি আনিস আহাম্মেদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন- যারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না তার ফ্যাসিবাদের দালাল। যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব মানতে চায় না, স্বাধীন গুম কমিশন চায় না, যারা জুলুম নির্যাতনের ধারা অব্যাহত রাখতে চায়, তারাই গণভোটের রায় মানতে চায় না। বক্তারা আরো বলেন, অবিলম্বে গণভোটের গণরায় মেনে নিন। দেশের ৭০ ভাগ মানুষ গণভোটে রায় দিয়েছে। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে অনেক সময় ব্যয় হয়েছে, কিন্তু আজও সেই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হয়নি। জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলন করতে হবে এমনটা আমাদের আশা ছিল না। তাই দেশের ৭০ ভাগ মানুষের রায়ের প্রতি সম্মান দেখিয়ে জুলাই সনদ মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। গণমিছিলটি জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিবদীঘি জুলাই চত্তরে গিয়ে শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে