শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় ৩০ বাড়ি ঘর ভাঙচুর, আহত ৭

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) :
| আপডেট: ২ আগস্ট, ২০২৬, ১১:১৯ এএম | প্রকাশ: ২ আগস্ট, ২০২৬, ১১:১৯ এএম
শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় ৩০ বাড়ি ঘর ভাঙচুর, আহত ৭

ঝিনাইদহের শৈলকুপার দলিল পুর গ্রামে সামাজিক বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা ঘরবাড়ি ভাংচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে। উভয় গ্রুপই বিএনপির সমর্থক বলে জানা গেছে। এলাকাবাসী  সুত্রে জানা যায়,  দীর্ঘ দিন ধরে উপজেলার দলিল পুর গ্রামে প্রভাব বিস্তার ও সামাজিক বিরোধ নিয়ে কাদের মেম্বারের সাথে একই গ্রামের আবু শেখের বিরোধ চলে আসছিল। তার জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই  গ্রুপের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনায় থানায় একটি মামলা হয়। মামলায় আসামিরা এলাকা ছাড়া হলে শনিবার দিবাগত গভীর রাতে আবু শেখের নেতৃত্বে তার সমর্থকরা ঢাল,সড়কি রামদা সহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে  তার প্রতিপক্ষ কাদের মেম্বারের সমর্থকদের বাড়ি ঘরে  হামলা করে। হামলায় ৩০টি বাড়ি ঘর ও ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাঙচুর  করে মালামাল  লুটপাট করে নিয়ে যায়।হামলায় মহিলা সহ৭জন গুরুতর আহত হয়। আহত ব্যক্তিদের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এই ব্যাপারে কাদের মেম্বার নামের এক ব্যক্তি জানানা গ্রামে সামাজিক বিরোধ নিয়ে দীর্ঘ  দিন ধরে আবু শেখের সাথে বিরোধ চলে আসছিল। তার জের ধরে শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার সময় আবু শেখ তার লোকজন নিয়ে আমার সমর্থকদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে  বাড়িঘর দোকানপাট ভাঙচুর ও মালামাল  লুটপাট করে। এই ব্যাপারে আবু শেখের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান দলিল পুর গ্রামে  হামলার ঘটনা  শুনে রাতেই পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে গ্রামটিতে পুরুষ মানুষ   শূন্য রয়েছে। তবে এই ঘটনা লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে