ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার নবাগত ইউএনও মোঃ জুলহাস হোসেন সৌরভ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা করেছেন। রবিবার দুপুর ১২ টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মোঃ জুলহাস হোসেন সৌরভ। সভায় অন্যান্যর মধ্যে মতামত ব্যাক্ত করেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফখরুজ্জামান মাষ্টার, আব্দুর রাজ্জাক ও ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ। এছাড়া মতবিনিময় সভায় সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, আবুল কালাম, লিয়াকত আলী লাভলু, আব্দুস ছালাম, আব্দুস সবুর কাজল আসলাম বেপারী ও মোস্তফা মাহমুদ ফানু বক্তব্য রাখেন। সভার বক্তারা চরাঞ্চলের ভুমিহীনদের বেদখলীয় জমি ফিরিয়ে দেওয়ার দাবী তোলেন। এছাড়া উপজেলার বাজার মনিটরিং, অতিরিক্ত মূল্যে মালামাল বিক্রি, বর্জ্য ব্যাবস্থাপনা, বখাটেপনা, মাদকের ছড়াছড়ি নিয়ে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় করেন বক্তারা। চলমান এসব সমস্যাগুলো সমাধানের জন্য নবাগত ইউএনও সকলের সহায়তা কামনা করেন। উল্লেখ্য, এ মতবিনিময় সভার আগে নবাগত ইউএনও উপজেলায় কর্মরত কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধি সহ স্থানীয় রাজনৈতিকবৃন্দের সাথে আরও দু’টি সভা করেন বলে জানা যায়।