কয়রা উপজেলার বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা যুবদলের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আবুল কালাম আজাদ কাজল। রবিবার ( ২ আগস্ট) কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় ও বৃহস্পতিবার (৩০ জুলাই) বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের এই কমিটির অনুমোদন দেওয়া হয়। যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালের পরিদর্শক মুহাঃ এনামুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে যুবদল নেতা আবুল কালাম আজাদ কাজল এই দুটি ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।