কিশোরগঞ্জে ১০ বোতল চোলাই মদসহ আটক ২

এফএনএস (আব্দুর রাজ্জাক, নীলফামারী) : | প্রকাশ: ২ আগস্ট, ২০২৬, ০৫:০৩ পিএম
কিশোরগঞ্জে ১০ বোতল চোলাই মদসহ আটক ২

নীলফামারীর কিশোরগঞ্জে ১০ বোতল চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাতে উত্তর বাহাগিলী খামাতপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এরা হলেন, ওই গ্রামের মৃত বিরাজ চন্দ্রের ছেলে মানিক চন্দ্র (৪৫) ও সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের তালপুকুর গুচ্ছগ্রামের আব্দুর রহমানের ছেলে হাসেনুর রহমান (২৭)। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে