ঝিকরগাছায় ছেলেধরা আটক

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৬, ০৪:১৭ পিএম
ঝিকরগাছায় ছেলেধরা আটক

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ঝিকরগাছা পৌর সদরের বাস ব্রিজের মুখ থেকে একজন ছেলেধরা আটক হয়েছে। স্থানীয়রা গণধোলাই দিয়ে ইসরাফিল (৩২)কে পুলিশে দিয়েছে।

স্থানীয়রা জানান, ঝিকরগাছা পার বাজারের ইদ্রিস আলীর স্ত্রী তার সন্তান মোরসালিন (৭) কে ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদ নূরানী মাদ্রাসার ব্রিজের মুখে রেখে চলে আসেন। সে ওই মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র।

এ সুযোগে মনিরামপুর উপজেলার হরিহর নগর গ্রামের ছেলে ধরা ইসরাফিল (৩২) ওই শিশুকে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায়। স্থানীয়রা শিশুটির কান্নাকাটি দেখে এগিয়ে এসে ওই ছেলেধরাকে আটক করে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করে। আটক ব্যক্তি ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে। ছেলেধরা ব্যক্তি অপ্রকৃতস্থ ব্যক্তি বলে ধারণা করা হচ্ছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইদ্রিস আলী জানান, আটক ব্যক্তিটি অপ্রকৃতস্থ বলে মনিরামপুর উপজেলার হরিহরনগর গ্রামের মানুষ জানিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে