হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০১:৪৩ পিএম
হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

‎কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। ‎ ‎এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) প্রতিষ্ঠানটির হলরুমে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। ‎ ‎ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুস সালাম, ইসরাত জাহান স্মৃতি, শফিকুল ইসলাম, ফররুখ আহমেদ, মশিউর রহমান, মফিজ উদ্দিন মাহফুজ, হেলাল উদ্দিন, স্বপন কুমার, নাজমুল ইসলাম ও নাসরিন আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ইমাম হোসেন, খাইরুল ইসলাম, ফারজুল ইসলাম, রেজাউল করিম ফিরোজ, আল আমিনসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীরা। ‎ ‎আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের চেতনা লালনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও ইতিহাস-সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‎ ‎অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে