কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদ চত্বরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বাজিতপুরে ৩ জন শহীদ ও ৪৯ জন আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। আজ বুধবার সকাল ১১টার দিকে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন। আলোচনা সভায় আলোচকরা বলেন, গত ৫ই আগস্ট ২০২৪ ফ্যাসীবাদ সরকারকে উৎখাত করতে গিয়ে সারা দেশে হাজার হাজার ছাত্র জনতা আহত ও শহীদ হয়েছেন অন্তত ১৪০০ জন মুক্তিকামী জনতা। বাজিতপুরে আব্দুল কুদ্দুছ গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। তার পরিবার-পরিজনরা আজ অসহায়ত্ব জীবন যাপন করছে। এছাড়া শহীদ জীবন ও রাহুল ঢাকায় আন্দোলন করতে গিয়ে শহীদ হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল হক মস্তু, অধ্যাপক ইন্দ্রজিৎ দাস, উপজেলা ছাত্র দল সভাপতি শাহরিয়ার রহমান শামীম, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ইফতেখার হায়দার ইফতি, সাংবাদিক মহিউদ্দিন লিটনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও জুলাই যোদ্ধারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু বকর ছিদ্দিক।