চরভদ্রাসনে জুলাই গণঅভ্যুন্থান দিবস পালিত

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৩:৪৭ পিএম
চরভদ্রাসনে জুলাই গণঅভ্যুন্থান দিবস পালিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার জুলাই গণঅভ্যুন্থান দিবস-২০২৬ খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা মাল্টিমিডিয়া হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার। সভার শুরুতে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।


সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা, সদস্য সচিব আঃ কুদ্দুস বাদশা, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ শাহজাহান শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা এ.জি.এম বাদল আমিন, মোঃ কুদ্দুস আলী, মোঃ ইয়াকুব আলী, ওবায়দুল বারী দীপু, মোঃ মঞ্জুরুল হক মৃধা, গোলাম মোস্তফা, উপজেলা যুবদল সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ আল ফারুকী, কৃষক দল নেতা মোঃ কামরুল হাসান ফিরোজ, ছাত্রদল নেতা শুভ সালাউদ্দিন মোল্যা, আলামিন মোল্যা,  উপজেলা জামায়াত ইসলামীর উপজেলা সেক্রেটারী মোঃ কাউছার খান, জুলাই যোদ্ধা মোঃ ইমরান হোসেন, মোঃ হোসেন ও শিক্ষার্থী আনিসা আলমগীর প্রমূখ। এ আলোচনা সভার আগে উপজেলা বিএনপি ও উপজেলা জামায়াত ইসলামী দু’টি পৃথক মিছিল বের করে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিন করেন।


জানা যায়, দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলার প্রতিটি মসজিদ ও মন্দিরে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এবং আহত যোদ্ধাদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। এছাড়া ওই দিন দুপুরে উপজেলায় চলচত্র ও প্রমাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগীতা, কবিতা আবৃতি, চিত্রাংঙ্কন প্রতিযোগীতা ও আরোচনা সভার আয়োজন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে