ঝিনাইদহের কালীগঞ্জে হট্টগোলের মধ্যে দিয়ে শেষ হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্টান। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভাতে এক শিবির নেতার রাজনৈতিক আপত্তিকর বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ওই হট্টগোল বাধে। এ সময়ে সভাতে উপস্থিত স্থানীয় এমপি, উপজেলা প্রশাসন ও বিএনপির সিনিয়র নেতাদের তাৎক্ষনিক হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
জানা যায়, সকাল ১০ টায় উপজেলা পরিষদে র্যালি শেষে অডিটোরিয়ামে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্ষ তুলে ধরে এক আলোচনা সভা চলছিল। সভাতে জুলাই যোদ্ধা কালীগঞ্জ সরকারী এম ইউ কলেজ শাখা শিবিরের সভাপতি হুসাইন আহম্মেদ বিএনপি সরকারের প্রতি কটাক্ষ করে বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে সরকার গনভোটের রায় না মানলে বর্তমান সরকারও বৈধ নয় বলে উল্লেখ করেন। এতেই সভাস্থলে উপস্থিত বিএনপির নেতা কর্মী সমর্থকেরা প্রতিবাদ ও উত্তেজিত হয়ে উঠে। এক পর্ষায়ে মারমুখি পরিস্থিতি সৃষ্টি হলে সভাতে উপস্থিত স্থানীয় জামায়াত দলীয় এমপি আবু তালেব, ইউএনও এবং উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়।
সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, বক্তব্য দেওয়া নিয়ে কিছুটা তর্ক বিতর্ক সৃষ্টি হলেও তাৎক্ষনিক হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়। সভাতে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার অফিসার্স জেল্লাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সাবেক যুগ্ন আহব্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারন সম্পাদক তবিবর রহমান মিনি, বিএনপি নেতা ইসরাইল হোসেন, সামসুল ইসলাম ও যুবদল নেতা মাহবুবুর রহমান মিলনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।