জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শ,ম জামসেদ আহম্মেদ, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য ইকবাল হাসান শিমুল প্রমুখ।
বক্তারা বলেন,শিক্ষার্থীদের মধ্যে জুলাইয়ের চেতনা ছড়িয়ে দিতে হবে।আজকের শিক্ষার্থীরাই আগামীতে সুখী,সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখবে। সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
আলোচনাসভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষক,শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজনরা অনুষ্ঠানে অংশ নেন।