মাধবপুর পিআইও অফিসের কার্য সহকারীর ফেসবুক মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়!

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৯:৩৩ পিএম
মাধবপুর পিআইও অফিসের কার্য সহকারীর ফেসবুক মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়!

হবিগঞ্জের মাধবপুর উপজেলা তথ্য অফিস (পিআই ও অফিস'র কার্য সহকারী সমর সাহার একটি ফেসবুক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষ তাকে স্ট্যান্ড রিলিজ করেছেন।

জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার সংক্রান্ত নিষেধাজ্ঞা বিষয়ক একটি সংবাদ মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক কালের কণ্ঠ-এ ফেইজবুক ফেইজে প্রকাশিত হলে মাধবপুর উপজেলা তথ্য অফিস (পিআই ও অফিস'র কার্য সহকারী সমীর সাহা নিজের ফেসবুক আইডি থেকে মন্তব্য করেন, "দেশ আর সাধারণ মানুষের স্বাধীনতা আপনারা কিনে নিলেন নাকি?"মন্তব্যটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই সরকারি কর্মচারীর এমন প্রকাশ্য মন্তব্যের উপযুক্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুর মামুন জানান তাকে মাধবপুর থেকে বাগেরহাট জেলার মংলা উপজেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল জানান ৫ ই আগস্ট ফ্যাসিষ্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলও তার ধূসররা দেশের বিভিন্ন অফিস আদালতে গাপটি মেরে বসে রয়েছে। তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরী।

জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি জানান-ফ্যাসিষ্ট শেখ হাসিনার দোসররা প্রশাসনের বিভিন্নস্থরে ঘাবটি মেরে বসে থেকে গোপনে সরকারকে বিব্রত করার জন্য কাজ করে যাচ্চে। তাদের খুজে বের করে ব্যবস্থা নেয়া এখনই দরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে