নকলায় দুস্থ ও অসহায় পরিবারকে আর্থিক সহায়তার চেক বিতরণ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৭ আগস্ট, ২০২৬, ০৬:৩৯ পিএম
নকলায় দুস্থ ও অসহায় পরিবারকে আর্থিক সহায়তার চেক বিতরণ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শেরপুরের নকলা উপজেলায় দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার নকলা উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। এ সময় উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধান অতিথি।

প্রধান অতিথি বলেন, সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকারের সমাজকল্যাণমূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের সহায়তা সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি তাদের জীবনে নতুন আশার সঞ্চার করে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।