কালিয়াকৈরে

তরুন সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার আয়োজন জরুরী: ক্রীড়া প্রতিমন্ত্রী

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর
| আপডেট: ৮ আগস্ট, ২০২৬, ১১:২০ এএম | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৬, ১১:২০ এএম
তরুন সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার আয়োজন জরুরী: ক্রীড়া প্রতিমন্ত্রী
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করা জরুরী। খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতা ও মানুষিক বিকাশ ঘটনানো সম্ভব। কথা গুলো বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গাজীপুরের কালিয়াকৈরে অনুষ্ঠিত (বিসিএল) ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথি ভাষনে তিনি আরো বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে টেপ বল ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য যা দরকার তা করা হবে। অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মু‌ক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ব‌্যা‌রিষ্টার ইশরাক হোসেন, গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সা‌রোয়ার হো‌সেন আকুল বলেন, খেলাধুলাকে এগিয়ে নিতে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারি সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা খেলাধুলাকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছি। বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের মাধ্যমে খেলোয়াড় তৈরি হচ্ছে যারা সামনের বিপিএলে খেলবে। সা‌রোয়ার হো‌সেন আকুল চেয়ারম্যান, বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড। উত্তেজনাপূর্ণ খেলা দেখতে শিক্ষার্থীসহ আশেপাশের হাজার হাজার এলাকাবাসী ভিড় কর দেশের বিভিন্ন জেলার সেরা দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ দেখতে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। 
আপনার জেলার সংবাদ পড়তে