বাংলাদেশ টেপ বল ক্রিকেট ফাইনাল খেলা দেখতে গিয়ে আইফোন হারালেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ আগস্ট) বিকালে কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা স্পোর্টিং ক্লাবের খেলার মাঠে।
জানা গেছে, BCL ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক এবং সম্মানিত অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মোঃ ইশরাক হোসেন ও গাজীপুর -১ আসনের এমপি মোঃ মজিবুর রহমান উপস্থিত ছিলেন।
খেলা দেখতে আসা দর্শক ও অতিথিদের ব্যাপক ভিড় ছিল মাঠের প্রবেশ পথে। বিপুল সংখ্যক দর্শকদের ভীড়ে ইউএনও এ এইচ এম ফখরুল হোসাইনের ব্যবহৃত আইফোনটি হারিয়ে যায়।
পরে তিনি বিষয়টি নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের জানান।
এ সময় খেলার মাঠে উপস্থিত কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ তাৎক্ষণিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে চেষ্টা চালিয়ে ফোন উদ্ধারে ব্যর্থ হন।
এঘটনায় কালিয়াকৈর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন,ইউএনও স্যারের ফোন হারানোর বিষয়টি আমরা জেনেছি। মাঠে হাজারো মানুষের সমাগম ছিল। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছি। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।