সৈয়দপুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট প্রতিযোগিতা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৬, ০৪:৪৭ পিএম
সৈয়দপুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট প্রতিযোগিতা

জাগ্রত ছাত্র সমাজ সৈয়দপুর,নীলফামারী আয়োজিত কয়া মিস্ত্রীপাড়া সূর্যমুখী তরুণ সংঘ দুর্গা মন্দির প্রাঙ্গনে প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৭ জুলাই ভক্তিবেদাস্ত মেগা কনটেস্ট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূর্যমুখী তরুণ সংঘ দূর্গা মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি বাবু সুশান্ত কুমার রায়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের  সহকারি অধ্যাপক ডাক্তার প্রিয়ব্রত কর্মকার, উপদেষ্টা-তারক বন্ধু বর্মন, মিহির স্পোটিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রঞ্জিত কুমার রায়, রংপুর ইসকন মন্দিরের পরিচালক গিরিধারী মহারাজসহ অনেকে। 

প্রতিযোগিতায় অংশ নেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর বিজ্ঞান কলেজ, লায়ন্স স্কুল এন্ড কলেজ, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, তুলসীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাজারী হাট স্কুল এন্ড কলেজ, কয়াগোলাহাট  স্কুল এন্ড কলেজ, বোতলাগাড়ি উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়, বারুনীর  ডাঙ্গা  উচ্চ বিদ্যালয় ও সৈয়দপুর সরকারি কলেজের সনাতনী শিক্ষার্থী বৃন্দ। প্রতিযোগিতায় ভক্তিবেদান্ত কুইজ, বৈদিক নিত্য, ধর্মীয় সংগীত, চিত্রাংকন, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও ছোট্ট সোনামনিদের বৈদিক অভিনয়।  প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয় এবং সকল শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদানসহ শ্রীমদ্ভগবত গীতা, চিত্রপট প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে