গাইবান্ধায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৬, ০৪:৫৪ পিএম
গাইবান্ধায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

গাইবান্ধা সদর ও সাঘাটায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে। গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমিনুল ইসলাম ওরফে রায়হান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ‎ ‎শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত দেড় ১টার দিকে গাইবান্ধা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজারের পানপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ‎ 

‎পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পুরাতন বাজারের পানপট্টিতে রানা মিয়ার পানের দোকানের সামনের গলি থেকে আমিনুল ইসলাম ওরফে রায়হানকে আটক করা হয়। ‎ ‎পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার পরিহিত থ্রি-কোয়ার্টার প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো হালকা কমলা রঙের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ‎ ‎গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম রায়হান গাইবান্ধা সদর উপজেলার সবুজপাড়া এলাকার আব্দুর রহমান ওরফে ইদ্রিস আলীর ছেলে। ‎এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি মামলা করা হয়েছে।  অপর দিকে গাইবান্ধার সাঘাটা থানা-পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, সাঘাটা থানার একটি নিয়মিত মামলায় (মামলা নং-০৫, তারিখ: ০৮/০৮/২০২৬) এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন-ওসমানের পাড়ার মোঃ আফতাব হোসেনের ছেলে মোঃ শাহিন মিয়া (৩৬) এবং নশিরার পাড়ার মোঃ হাফিজুর রহমানের ছেলে মোঃ নয়ন মিয়া (২৭)।

অন্যদিকে, সাঘাটা থানার একটি নন-এফআইআর প্রসিকিউশনে (নং-৫২, তারিখ: ০৮/০৮/২০২৬) আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সতীতলা গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে মোঃ কামাল (৩৫) ও মোঃ জাফর আলীর ছেলে মোঃ সবুজ (২৪) এবং আগ গরগড়িয়া গ্রামের মোঃ তৌফিকুল ইসলামের ছেলে মোঃ বাদল মিয়া (২৫)।

আপনার জেলার সংবাদ পড়তে