দিরাই ইয়থ পিস এ্যাম্বাসেডর গ্রুপ’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় ত্রৈমাসিক সভা শনিবার বিকেলে দিরাই উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। ওয়াই পিএজির যুগ্মসমন্বয়কারী লিপিকা বিশ্বাস এর সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী আশরাফ উদ্দিন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পিএফজির সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুর।স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভায় সর্ব্ব সম্মতিক্রমে ১২ আগস্ট যুবদিবসে মানববন্ধন ও বৃক্ষরোপনের সিদ্ধান্ত নেয় দিরাই ওয়াইপিএজি।
সভায় জানানো হয়, উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।
সভায় বক্তব্য রাখেন, ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের সদস্য হাবিবুর রহমান, নাজিয়া সরদার, শরীফ আহমদ, ইউসুফ খান, রিয়াজুল ইসলাম, ইফতেখার রহমানমাহফুজুর রহমান, দূরপতি, সুষ্মিতা, বাবলী, তাকমিনা প্রমূখ।