৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে

শরণখোলায় বাল্যবিবাহ ও ঝরে পড়া রোধে কমিউনিটি এনগেজমেন্ট সভা

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০২:৪২ পিএম
শরণখোলায় বাল্যবিবাহ ও ঝরে পড়া রোধে কমিউনিটি এনগেজমেন্ট সভা

শরণখোলা উপজেলার ১৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৬ টি মাদ্রাসায় সোমবার ও মঙ্গলবার (১০ ও ১১ আগস্ট) দুদিনে একযোগে জীবন দক্ষতা, শিক্ষার প্রসার, বাল্য বিবাহ ও ঝরে পড়া রোধের লক্ষ্যে কমিউনিটি এনগেজমেন্ট সভা অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল( ইউ এন এফ পি এ) এর অর্থায়নে এবং কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি) এর পরিচালিত জয়েন্ট গ্লোবাল প্রোগ্রাম টু এন্ড চাইল্ড ম্যারেজ প্রকল্পের আলোকে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সদর রায়েন্দা বাজারের শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো:উসমান গনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ধনাঞ্জয় মন্ডল। বিশেষ অতিথি ছিলেন অনিল চন্দ্র সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো আব্দুল হাই, সিডব্লিউএফডির বাগেরহাট জেলা মাঠ কর্মকর্তা শেখ মারুফ হোসেন, উপজেলা এনজিও সমন্বয়ে পরিষদের সাবেক সভাপতি মীর সরোয়ার হোসেন, তালতলী জামে মসজিদের খতিব শিক্ষক ও কাজী আল মামুন, শিক্ষক নেতা উপজেলা কাব লিডার মিজানুর রহমান, শিক্ষার্থী তকি তাহমিদ ও হানিয়া আক্তার প্রমুখ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানায়, সোমবার ও আজ মঙ্গলবার উপজেলার ১৬ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৬ টি মাদ্রাসায় বিদ্যালয় ভিত্তিক কমিউনিটি এনগেজমেন্ট সভা অনুষ্ঠিত হয়েছে।

সিডব্লিউএফডি এর বাগেরহাট জেলার ফিল্ড অফিসার শেখ মারুফ হোসেন, শিক্ষক,ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ স্থানীয় সরকার প্রতিনিধি কমিউনিটি লিডার এবং অন্যান্য অংশীজনদের একত্রিত করে বাল্যবিবাহ প্রতিরোধ, মেয়েদের শিক্ষার প্রসার, প্রতিটি কিশোর কিশোরীদের জন্য বিদ্যালয় অবস্থান করে একটি সুস্থ নিরাপদ উৎপাদনশীল ভবিষ্যৎ গড়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও জীবন দক্ষতা অর্জন করতে পারে সেই বিষয়ে কমিউনিটি সক্রিয় সমর্থন অংশগ্রহণ করার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে