চাটমোহরে চারজন সার ব্যবসায়ীকে জরিমানা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০৪:১২ পিএম
চাটমোহরে চারজন সার ব্যবসায়ীকে জরিমানা

পাবনার চাটমোহরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অপরাধে ৪  ব্যাবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার(১০ আগস্ট) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিলচলন ও ছাইকোলা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। সংশ্লিস্ট সুত্রে জানা গেছে,সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় ছাইকোলা ইউনিয়নের বিসিআইসি সার ডিলার প্রদীপ কুমার পালকে ২০ হাজার টাকা, মেসার্স  বিসমিল্লাহ কৃষি এন্টারপ্রাইজের বিএডিসি সার ডিলার হাবিবর রহমানকে ১০ হাজার টাকা ও মেসার্স সিয়াম এন্টারপ্রাইজের বিএডিসি সার ডিলার রহমত আলীকে ১০ হাজার টাকা এবং বিলচলন ইউনিয়নের বিসিআইসি সার ডিলার কুমারগাড়া গ্রামে মেসার্স পাওয়ার ট্রডার্সের মরিয়ম খাতুনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ,কৃষি সম্পসারণ কর্মকর্তা শোয়েব রহমান,জনস্বাস্থ্য প্রকৌশলী ও বিলচলন ইউনিয়নের প্রশাসক মতিয়ার রহমান, কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান,সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় এই ৪জন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে