যশোরের ঝিকরগাছায় কিছুদিন আগেও সবজি বাজারের যে উত্তাপ উঠেছিল সেটা এখন কমতে শুরু করেছে। তবে সবজি বাজারের পাইকারি হাটের চেয়ে খুচরা হাটের দাম অনেক বেশি। বুধবার (১২আগস্ট) সকালে সরেজমিনে এমনটাই দেখা গেল।
সবজি বাজার ঘুরে জানা গেল - প্রতি কেজি পটল ৫০ টাকা, কলা ৫০ টাকা, পোল্লা ২০ টাকা, উচ্ছে ৮০ টাকা, বেগুন ১০০ টাকা, কচুরমুখী ৫০ টাকা, পুইশাকের মেচুরি ১২০ টাকা, পেঁপে ২০ টাকা, পুইশাক ২৫ টাকা, লাউ প্রতিটি ৫০ টাকা, ডাটা ৩০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, বরবটি ৬০ টাকা, টমেটো ১২০ টাকা, ওল ৭০ টাকা, ক্ষীরা/ শসা ৫০ টাকা, ঝিঙে ৫০ টাকা, কাঁচা ঝাল ১৪০ টাকা, ৮০ টাকা করোলা ৮০ টাকা এবং সীম ১৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। সবজি কিনতে আসা একজন ক্রেতা হাফিজুর রহমান জানান, ১৫-২০ দিন আগে সবজি বাজারে আগুন ধরেছিল এখন সেই আগুনের উত্তাপ কমেছে।খুচরা সবজি বিক্রেতা আব্দুর রহিম জানান, আমার প্রচুর বৃষ্টি হওয়ার কারণে সবজির ক্ষেত পানিতে ডুবে যাওয়ায় সবজির দাম বেড়েছিল এখন সহনীয় পর্যায়ে রয়েছে। সবজির পাইকারি বিক্রেতা তরিকুল ইসলাম জানান, সবজির পাইকারি বাজারের থেকে খুচরা বাজার ২০ থেকে ৫০ টাকার ব্যবধান থাকে। এজন্য সাধারন ক্রেতাগণের একটু বেশি দামেই কিনতে হয়।