চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুইজনের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে একজন শিশু পানিতে ডুবে ও অপরজন গলায় ফাঁস দিয়ে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন বাঙ্গাবাড়ি ইউনিয়নের ইসলামপুর পাইড়াপাড়া গ্রামের তুহিন আলীর সাড়ে তিন বছরের ছেলে রোহান আলী ও আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামের বাবলু আলীর মেয়ে ফারজানা খাতুন (১৫)। গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফিজউদ্দিন উভয় মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার দুপুর ১টার দিকে শিশু রোহান আলী বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যান। পরে ওই পুকুর থেকে রোহানের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। অন্যদিকে আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামের বাবলু আলির মেয়ে ফারজানা খাতুনকে সকালে বাড়িতে একাই রেখে মা-বাবা বাইরে যান। বেলা সাড়ে ১০টার দিকে তারা বাড়িতে এসে ঘরের দড়জা বন্ধ দেখতে পান। বন্ধ দেখে মেয়েকে তারা অনেক ডাকাডাকি করে দড়জা খুলতে বলেন। কিন্তু মেয়ের কোন ডাকের কোন উত্তর না পেয়ে মা-বাবা স্বজনদের সঙ্গে নিয়ে দরজা ভেঙে ফেলেন। ভিতরে গিয়ে তারা ফারজানাকে তীরের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে তাকে নিচে নামান। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফিজুদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল এসে উভয়ের লাশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। কোন অবিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে তুলে দেওয়া হয়। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।