গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর জোয়ার খাল এলাকার বয়োবৃদ্ধ আতা মিয়া নামে এক অটোচালককে দা'দিয়ে কুপিয়ে হত্যা করে অটো ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। ২০ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রাম থেকে শিমুলতলী গামী বুড়ির বাপের বাড়ির রাস্তা থেকে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
উপজেলার আড়াল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের শিমুলতলী সড়কের ফাঁকা জায়গায় অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ পড়ে আছে ৯৯৯ এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করি। ওই বৃদ্ধের মাথায় দায়ের কোপের চিহ্ন রয়েছে। তার মুখে পাকা লম্বা দাঁড়ি, পরনে নীল সাদা চেক লুঙ্গি ও গায়ে গোলাপি রঙের একটি ফতোয়া পরিহিত। প্রথমত। লাশটির পরিচয় অজ্ঞাত ছিল। আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করা হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ছিনতাইয়ের পরিকল্পনা করে যাত্রী সেজে অটো চালককে ৫/৭ কিলোমিটার দূরে নিয়ে এসেছে।