সরাইলে তিন এনজিও অফিসে দূর্ধর্ষ ডাকাতি আহত ১

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৬, ০১:০৫ পিএম
সরাইলে তিন এনজিও অফিসে দূর্ধর্ষ ডাকাতি আহত ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিদীপ, গার্ক ও পল্লী উন্নয়ন কর্মসূচি নামের তিন এনজিও অফিসে দূর্ধর্ষ ডাকাতি হয়েছে। আজ শুক্রবার রাত ৩ টার দিকে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন সরাইল সদরের কুট্রাপাড়া এলাকায় মূল ভবনের প্রধান ফটক ও অফিস কক্ষের তালা কেটে ভেতরে প্রবেশ করেছে সংঘবদ্ধ ডাকাত দল। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে কয়েক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। ডাকাতের হামলায় রাব্বি মিয়া নামের এক কর্মকর্তা গুরূতর আহত অবস্থায় এখন ঢাকার পথে। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

ভুক্তভোগি প্রত্যক্ষদর্শী একাধিক কর্মকর্তা জানান, আঞ্চলিক মহাসড়কের পাশে মো. সামছুদ্দিন নান্টু মিয়ার ছয়তলা ভবনের বিভিন্ন তলায় বেশ কয়েকটি এনজিও অফিস রয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে (প্রায় ৩টার দিকে) সংঘবদ্ধ একদল ডাকাত ভবনের প্রধান ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মকর্তা কর্মচারীদের আবাসিক কক্ষের দরজার বাহিরের দিকের চিটকারি গুলি লাগিয়ে দেয়। পরে অফিস কক্ষের তালা কেটে ভেতরে কর্মকর্তাদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। ইচ্ছেমত ড্রয়ার ভেঙ্গে নগদ টাকা লুটে নেয় মুখোশ পড়া ডাকাতরা। এ সময় তৃতীয় তলায় সিদীপ-এর হিসাব কর্মকর্তা রাব্বি মিয়া টাকা রক্ষার জন্য ডাকাতদের সাথে ধস্তাধস্তি করেন। এতে ডাকাতরা তাকে কুপিয়ে ও ছুড়া দিয়ে আঘাত করে গুরূতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় রাব্বি মিয়াকে ঢাকার উদ্যেশ্যে রওনা দিয়েছেন তার সহকর্মীরা। রাতে ডাকাত দলের তান্ডবে এখন ভীত সন্ত্রস্থ অবস্থায় আছেন অন্যান্য কর্মকর্তারা। তাদের সকলের চোখে মুখে এখন বিষন্নতার চাপ। গার্কের ফিল্ড অফিসার স্বপন রাজবংশী বলেন, তালা কাটার শব্দে ঘুম থেকে উঠেছি। বাহির থেকে লাগানো। চিৎকার করছি কেউ খুলেনি। ভোর বেলা কাজের বোয়া এসে খুলে দিয়েছেন। ডাকাতরা সিসি টিভির রেকর্ড বক্সটি নিয়ে গেছে। তবে আমাদের দক্ষিণ পাশের ভবনে সিসি টিভি আছে। এত বড় ভবনে কোন সিকিউরিটি গার্ডও নেই। ইতিমধ্যে সরাইল থানা পুলিশ, সার্কেল এসপি, ডিবি এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে