সাইফুল ইসলাম আহবায়ক, টিটু সদস্য সচিব

জাসাসের আশাশুনি উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৬, ০৮:১৩ পিএম
জাসাসের আশাশুনি উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর আশাশুনি উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমান ও সদস্য সচিব মোঃ ফারুক হোসেন স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে ৪১ সদস্যবিশিষ্ট আশাশুনি উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। 

অনুমোদিত কমিটিতে মোঃ সাইফুল ইসলাম বাচ্চুকে আহবায়ক, ইঞ্জিনিয়ার শাহ মোঃ জাকির হোসেনকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মোঃ শরীফ ইমরান টিটুকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির যুগ্ম আহবায়ক আশাশুনির সাইদুল ইসলাম, জিসান হোসেন, ইমন হোসেন, সবুজ সানা ও সুলাইমান হোসেন, বড়দলের কামরুজ্জামান মিন্টু, মুকুল রেজা, বাবু গাজী, লিটু গাজী, রেজাউল করিম, মহিদুল ইসলাম জনি, হাফিজুল ইসলাম, শামীম হোসেন, ও মইনুদ্দিন মন্টু, শ্রীউলার লুৎফর হোসেন, খাজরার শাফায়েত হোসেন সাগর, মোরতাজুল ইসলাম বাপ্পী, মোঃ সাইফুল্লাহ, কামিন গাইন, সোহরাব সরদার, গৌর সানা, ও রায়হান সরদার, কাদাকাটির ইমরান হোসেন ও হেলাল হোসেন, আনুলিয়ার মারুফ বিল্লাহ এবং বড়দলের জাহাঙ্গীর আলম, আমিনুর সানা, আনারুল মোল্লা, মোঃ সাইফুল্লাহ, মনি গাজী ও রহমান সানা, কুল্যার সম রাহাতুল ইসলাম, খাজরার আলমগীর হোসেন, আমিনুর ইসলাম আমিন ও শামিল গাজীকে সাধারণ সদস্য করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটির আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক, সদস্য সচিব সহ সকল সদস্যদের কে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে