গঠনিক ঐক্য শক্তিশালী করার লক্ষ্যে

সাং লোহাগড়ায় কৃষকদলের পরিচিতি ও আলোচনা সভা

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল): | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৬, ০৭:৫৪ পিএম
সাং  লোহাগড়ায় কৃষকদলের  পরিচিতি ও আলোচনা সভা

সাংগঠনিক ঐক্য শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল  লোহাগড়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২২ আগস্ট) বিকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে লোহাগড়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  নড়াইল জেলা কৃষকদলের আহবায়ক ও বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোঃ হিমায়েত হুসাইন ফারুক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন  নড়াইল জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব  ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম রুবেল। অনুষ্ঠান পরিচালনা করেন লোহাগড়া পৌর কৃষকদলের আহবায়ক শরীফ নাজমুল হুদা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল, মাগুরা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সদর থানা কৃষকদলের আহবায়ক মোঃ রবিউল ইসলাম, নড়াইল জেলা বিএনপির  সাবেক সহ সভাপতি  এসএম সরোয়ার রহমান,  লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইকবাল কাজী, মাগুরা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মল্লিকপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ  কাকা মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, তৃণমূলের আস্থা হলো জাতীয়তাবাদী কৃষকদল। বর্তমান সরকারের উন্নয়ন কাজ তৃণমূলেই বেশি হচ্ছে। আপনারা জনসম্পৃক্ততা বাড়ান। কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে বিএনপি সরকার কাজ করছে। জাতীয়তাবাদী কৃষকদলই মাঠ পর্যায়ে কৃষকদের সুখে দুঃখে কাজ করে থাকে।  কৃষকের মুখে হাসি ফোটাতে কৃষকদল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে