চাঁদপুরে জেলা পুলিশের উদ্যোগে একযোগে মাদকবিরোধী র‌্যালি

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৬, ০৩:০২ পিএম
চাঁদপুরে জেলা পুলিশের উদ্যোগে একযোগে মাদকবিরোধী র‌্যালি

চাঁদপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন থানায় একযোগে মাদকবিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) চাঁদপুর সদর মডেল থানা, হাজীগঞ্জ থানা, ফরিদগঞ্জ থানা, মতলব উত্তর থানা, মতলব দক্ষিণ থানা, শাহরাস্তি মডেল থানা ও কচুয়া থানায় পৃথকভাবে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যবৃন্দ স্থানীয় জনপ্রতিনিধিগণ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাধারণ শিক্ষার্থী ও তরুণ সমাজ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনার মূল বিষয়বস্তু র‌্যালি শেষে আয়োজিত সচেতনতামূলক সভায় বক্তারা মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ সময় মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।চাঁদপুর জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।মাদককে না বলুন-মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলুন।

আপনার জেলার সংবাদ পড়তে