চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নিহত

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৬, ০৩:০৭ পিএম
চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তবিবার হোসেন (৪৫) নামের এক কৃষক নিহতের    ঘটনা ঘটেছে। 

আজ রোববার সকাল ৭টার দিকে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত তবিবার হোসেন ওই গ্রামের নবিছদ্দিন মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে তবিবার হোসেনের সঙ্গে তার চাচাতো ভাই ও ভাতিজা শাকিলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল ধারালো দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে তবিবারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে