বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) হাতেম আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার এবং প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, মাদক ও সামাজিক অপরাধ দমনসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত ও আলোচনা হয়। সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।