খুলনা শহরসহ জেলার বিভিন্ন উপজেলা'তে ডেঙ্গু'র প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এর ধারাবাহিকতা পাইকগাছা উপজেলায় প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, এ মূহুর্তে কর্য্যকর পদক্ষেপ বা মশক নিধনে পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। সরেজমিনে জানাগেছে, ২৫ আগস্ট-২৬ মঙ্গলবার সকাল পর্যন্ত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১জন ডেঙ্গু রোগী ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ বলছেন, ৫০ শর্য্যার এ হাসপাতালে বিভিন্ন রোগ নিয়ে প্রতিদিন ১০০ থেকে ১১০-১২০ জন রোগি ভর্তি হচ্ছেন। এর মধ্যে ডেঙ্গু রোগীর বেড সংখ্যা মাত্র ৫টি। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ ময়না বলেন, হাসপাতালে প্রতিদিন ১০-১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। মশক নিধন বা এক্ষুনি সচেতন না হলে ডেঙ্গু পরিস্থিতি আরোও খারাপ হতে পারে। তিনি আরোও বলেন, হাসপাতালে ডাক্তার বা জনবল সংকট থাকা স্বত্তেও আমরা রোগীদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি।