ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সেক্রেটারি রজব আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (২৪আগস্ট) সকাল ১১টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, শিক্ষক রজব আলী দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। প্রথমে তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে তাঁকে নিজ বাড়িতে নিয়ে আসা হয় এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, বরং বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক হিসেবেও সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে জামায়াতে ইসলামীর আমীর বিরোধী দলীয় নেতা ড: শফিকুর রহমান, রংপুল-দিনাজপুর অঞ্চল পরিচালক আব্দুল হালিম রংপুর অঞ্চলের টিম সদস্য আব্দুল হাকিম, জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, উপজেলা জামায়াত সেক্রেটরী মিন্নাতুল্লাহ পাঠান, বিএনপি উপজেলা সাধারন সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ,সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, জামায়াতের আমির রফিকুল ইসলাম,সাবেক আমির মিজানুর রহমান,আমার দেশ প্রতিনিধি মোবারক আলীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শিবদীঘি মিনি স্টিডিয়াম (হেলিপ্যাড) মাঠে রাত ১০টায় মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।