ঝিনাইদহের কালীগঞ্জে প্রকাশ্যে মাদকদ্রব্য সেবন করে সাধারণ মানুষের শান্তি বিনষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,কালীগঞ্জ উপজেলার খাঞ্জাপুর গ্রামের মৃত বোরহান লস্করের ছেলে নয়ন লস্কর (২৩) ও একই গ্রামের সিদ্দিক লস্করের ছেলে মিরাজ হোসেন (২২)।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে কোলা বাজার এলাকা থেকে পেত্নীপাড়া গ্রামে দুই যুবককে বেসামাল অবস্থায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেখা যায়। খবর পেয়ে কোলা বাজার পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। পরে তাদের মাদক সেবনের সত্যতা পাওয়া যায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)কবির হোসেন বলেন, মাদক সেবন করে জনসাধারণের শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে দুইজনকে েগ্রফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।