যথাযোগ্য মর্যাদায় কালিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) পালিত

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ০৫:৪৮ পিএম
যথাযোগ্য মর্যাদায় কালিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) পালিত

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয় ও ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, হামদ ও নাথে রসুল পরিবেশন, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, মহানবী হযরত মুহাম্মদ (স:) এর জীবনাদর্শের উপর আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠান। হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: জামির হোসেন মোল্লা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোলী ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য মো: রহমত শেখ, কালিয়া উপজেলা বিএনপির সদস্য বায়েজিদ হোসেন, ইস্রাফিল জোয়ার্দার,  বিএনপিনেতা দিদার শরীফ ও মাহমুদ মোল্যাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটির  শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মো: মতিয়ার রহমান ও জীববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মো: সামছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠান আলোচনা করেন হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেন, ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক মো: মাহমুদুল হক, ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিমোহন বিশ্বাস ও ধর্মীয় শিক্ষক মো: উবায়দুল্লাহ। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে