কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের ৫ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন মেহেদী হাসান রিয়াদ (২৬), পিতা রমজান আলী, পিয়াজীকাটা, ৬ নম্বর ওয়ার্ড, খুটাখালী, ইউনিয়ন, চকরিয়া; হারুন রশিদ (৩৫), পিতা মৃত আব্দু সালাম, ঈদগাঁও বাজার, ১ নম্বর ওয়ার্ড, জালালাবাদ ইউনিয়ন, ঈদগাঁও; নুরুল আমিন (৩০), পিতা মৃত বশির আলম, নতুন অফিস পূর্ব পাড়া, ৫ নম্বর ওয়ার্ড, ইসলামপুর ইউনিয়ন, ঈদগাঁও এবং মাসুদ করিম (২৩), পিতা আব্দুল খালেক, নাপিতখালী ঘোনার পাড়া, ৫ নম্বর ওয়ার্ড, ইসলামপুর ইউনিয়ন, ঈদগাঁও।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলের ওই কক্ষে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৬টি গ্যাস লাইটার, ১০টি লাল রঙের বোতলের ছিপি, ১০টি প্লাস্টিকের পাইপ ও ১০টি ফ্লুয়েল পেপার জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৭ ধারায় মামলা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইটগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার।।