শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়নে শিক্ষকদে যৌথ অংশগ্রহণে সভা অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৬, ১২:৩৩ পিএম
শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়নে শিক্ষকদে যৌথ অংশগ্রহণে সভা অনুষ্ঠিত

শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়ন ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্য নিয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদ এবং শিক্ষক-কর্মচারীদের যৌথ অংশগ্রহণে এই সভা সম্পন্ন হয়।(২৭ আগস্ট) বৃহস্পতিবার সকাল ৯ টা বিদ্যালয় প্রধান শিক্ষক কার্যালয়ে কমিটির নবনির্বাচিত সভাপতি ড.মো. মোজাম্মেল হক সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. শাহজাহান শিকদার । সভার শুরুতে নতুন সভাপতি ড.মো. মোজাম্মেল হক বিদ্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছালে প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষক ও কর্মচারীবৃন্দ তাঁকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান। পরবর্তীতে স্বাগত বক্তব্যে সভাপতি ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট  উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন,শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পরিচালনা পর্ষদের সাথে শিক্ষক ও কর্মচারীদের যৌথ প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মু. শাহজাহান শিকদার , শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন মো: সাখাওয়াত হোসেন  এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মো নজরুল শিকদার  সহকারী প্রধান শিক্ষক ফারজানা ইয়াসমিন,  সহকারী প্রধান শিক্ষক ফারজানা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক ফাতেমা আক্তার, রুমেনা আফরোজা, হালিমা আক্তার,  দেওয়ান কামরুজ্জামান,  কৃষ্ণ পদ হালদার,  মো শাহাদাত হোসেন,   রতন আহমেদ,  সহকারী শিক্ষক  রতন আহমেদ, নাজমুল হাসান পারভেজ, সাখাওয়াত,  ছাবেকুন্নাহার,  লেলিন ঢালি, মেহেদী হাসান,  নাঈম মিয়া,  আবু মুসাসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত শিক্ষক ও কর্মচারী বিদ্যাপীঠের শিক্ষা ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল করতে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, আজ আমাদের প্রথম সভায় আমরা পরিচিতি পর্ব এবং আগামীতে আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করেছি। সর্ব প্রথমে আমরা স্কুলের  শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি করতে চাই।

আপনার জেলার সংবাদ পড়তে