মিষ্টির শিরায় তেলাপোকা, জিয়ানগরে ভ্রাম্যমান আদালতে জরিমানা

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৬, ০৫:১০ পিএম
মিষ্টির শিরায় তেলাপোকা, জিয়ানগরে ভ্রাম্যমান আদালতে জরিমানা

পিরোজপুরের জিয়ানগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি এবং তৈরি করা মিষ্টির শিরায় মরা তেলাপোকা পাওয়ায় সাহা মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরের দিকে উপজেলার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওলিউর রহমান রুবেল। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জিয়ানগর বাজারের সাহা মিষ্টান্ন ভাণ্ডারে দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছিল। অভিযানকালে প্রতিষ্ঠানটির তৈরি করা মিষ্টির শিরার মধ্যে মরা তেলাপোকা ভাসতে দেখা যায়। এ সময় খাদ্যপণ্য তৈরিতে স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা না মানার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রিপন সাহাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওলিউর রহমান রুবেল বলেন, ‘খাদ্যপণ্য তৈরির ক্ষেত্রে কোনো ধরনের অস্বাস্থ্যকর পরিবেশ বা অনিয়ম মেনে নেওয়া হবে না। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে নিয়মিতভাবে বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হচ্ছে এ অভিযান অব্যাহত থাকবে।'

আপনার জেলার সংবাদ পড়তে