পীরগঞ্জে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় আটক ১

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৬, ০৮:২৭ পিএম
পীরগঞ্জে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় আটক ১

পীরগঞ্জ থানাধীন ০৭নং বড় আলমপুর ইউনিয়নের খষ্টি গ্রামের রাকিব মিয়ার  বসতবাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে অত্র মামলার বাদী এস,আই (নিঃ) আব্দুল হামিদ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল হইতে আসামী আসাদুজ্জামান ওরফে সোহেল (৩৯), পিতা সহিদুল ইসলাম, সাং-খষ্টিআলমপুর, ০৭ নং বড় আলমপুর ইউপি, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুরকে গ্রেফতার পূর্বক উদ্ধার- ১৬ পিস হালকা গোলাপীর রংয়ের ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ১.৬ গ্রাম যার বাজার মূল্য চার হাজার আটশত টাকা উদ্ধার করিয়া সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক উপরোক্ত আলামতে অএ থানায় মামলা হয়েছে যাহার নং-৩৮/২৮৫, তারিখ-২৬/০৮/২০২৬ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু হয়েছে আসামী কে কোর্টে প্রেরণের কথা জানা সূএে জানা গেছে

আপনার জেলার সংবাদ পড়তে