রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৫ম ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো দুর্গাপুর উপজেলা। ২৭ আগষ্ট বৃহস্পতিবার রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দুর্গাপুর উপজেলা বনাম তানোর উপজেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্দ্ধে খেলা শুরুর ৪মিনিটের মাথায় দুর্গাপুর উপজেলার ১০ নম্বর জার্সিধারী আহম্মেদ জুবায়ের প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। পরে খেলার ১০ মিনেটে তানোর উপজেলার খেলোয়াড় গোল করে দলকে সমতায় নিয়ে আসে। প্রথমার্দ্ধের ১৭ মিনেটে দুর্গাপুর উপজেলার পক্ষে পলাশ ২য় গোল করে দলকে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে নিয়ে যায়। পরে প্রথমার্দ্ধের শেষ মূহুর্তে ৩৬ মিনিটে তানোর উপজেলার খেলোয়াড় ম্যাচের ৪র্থ ও দলের পক্ষে ২য় গোল করে দলকে পুনরায় সমতায় নিয়ে যান। ম্যাচের দ্বিতীয়ার্দ্ধের মাঠ দখলে রেখেছিলো দুর্গাপুর উপজেলা। তারা দ্বিতীয়ার্দ্ধের ২৫ মিনিট দুর্গাপুর উপজেলা পরপর আক্রমন করলেও দুর্ভাগের কারনে গোল করতে ব্যার্থ হন। দ্বিতীয়ার্ধের ৩৬ মিনিটে দুর্গাপুরের তৌসিফ এর এসিস্ট থেকে প্রদীপ ম্যাচের ৫ম গোল এবং দলের পক্ষে ৩য় গেল করে দলকে এগিয়ে নিয়ে যান। খেলার ৯০ মিনিটের খেলায় দুর্গাপুর উপজেলা ৩-২ গোলের ব্যবধানে বিজয় অর্জন করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। এপর্যন্ত তিনটি দল সেমিফাইনাল নিশ্চিত করলো পবা, মোহনপুর, ও দুর্গাপুর উপজেলা। ২৮ আগষ্ট শুক্রবার পুঠিয়া বনাম চারঘাট উপজেলার খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় বিজয়ী দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়ে সেমিফাইনালে দুর্গাপুর উপজেলার সাথে অনুষ্ঠিত হবে। ৩১ আগষ্ট প্রথম সেমিফাইনালে পবা উপজেলা ও মোহনপুর উপজেলা এবং ১ সেপ্টেম্বর দুর্গাপুর উপজেলার সাথে ২৮ আগষ্ট ম্যাচের বিজয়ী দলের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।