কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান, কারেন্ট জাল জব্দ

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) :
| আপডেট: ২৮ আগস্ট, ২০২৬, ০২:৫৮ পিএম | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৬, ০২:৫৮ পিএম
কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান, কারেন্ট জাল জব্দ

পিরোজপুরের কাউখালীতে কঁচা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার কঁচা নদীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে এবং মৎস্য সম্পদ রক্ষায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা।

অভিযানের নেতৃত্ব দেন কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আরমান হোসেন। অভিযান শেষে উপজেলা মৎস্য অধিদপ্তরকে বিষয়টি অবহিত করে জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আরমান হোসেন বলেন, "কঁচা নদীসহ আশেপাশের নদীগুলোতে কোনো ধরনের অবৈধ জাল ব্যবহার করে দেশের মৎস্য সম্পদ ধ্বংস করতে দেওয়া হবে না। মা মাছ ও ছোট মাছ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে