বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে চাঁদপুর লেখক পরিষদ-এর উদ্যোগে পাঠ অনুশীলন, আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান ২৯ আগস্ট, শুক্রবার, সন্ধ্যা ৬ টা ৩০মিনিটে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
চাঁদপুর লেখক পরিষদ-এর সভাপতি জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে আলোচনা করেন, চাঁদপুর লেখক পরিষদ এর সম্মানিত সদস্য অ্যাড: শীতল ঘোষ, সম্মানিত সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা খান, প্রাবন্ধিক শেখ মহিউদ্দিন রাসেল, চাঁদপুর লেখক পরিষদ-এর সাবেক সাধারণ সম্পাদক খোকন চন্দ্র মজুমদার, শিক্ষক নেতা মোজাম্মেল হোসেন ঢালী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, চাঁদপুর লেখক পরিষদ-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অভিজিৎ আচার্যী। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, চাঁদপুর লেখক পরিষদ-এর সদস্য মিতা ঘোষ, তৃষিতা মজুমদার, সুপ্রতীক দাস। গান পরিবেশন করেন, অধ্যাপক গোলাম মোস্তফা খান ও সুপ্রতীক দাস।