দেশে ডেঙ্গুতে এক দিনেই বছরের সর্বোচ্চ আক্রান্ত , ৩ জনের মৃত্যু

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৬, ০৮:০২ পিএম
দেশে ডেঙ্গুতে  এক দিনেই বছরের সর্বোচ্চ আক্রান্ত ,  ৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে এবং সারা দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৭ জন ভর্তি হয়েছেন, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত। একই সময়ে এই মশাবাহিত রোগে আরও তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ জনে। এর মধ্যে কেবল আগস্ট মাসেই মারা গেছেন ৩৯ জন। এর আগে জুলাই মাসে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং বছরের প্রথম দুই মাসে দুজন করে রোগীর মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নিয়ে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩৪ হাজার ৬৮৩ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৯৩ জন, যার ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ১৮৮ জনে। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যেখানে সংখ্যাটি ৪৫৯। এছাড়া খুলনা বিভাগে ২৪৩, বরিশালে ১২৩, চট্টগ্রামে ১১৬, ময়মনসিংহে ৮১ এবং রাজশাহী বিভাগে ৭৬ জন নতুন রোগী হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে