বরিশালের বাবুগঞ্জে যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার। সোমবার (৩১ আগস্ট) সকালে বাবুগঞ্জ বাজারে ব্যক্তিগত অর্থায়নে স্থানীয় যুবকদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি।
এ সময় মো. রাজন শিকদার বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে আমার পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।