সত্য ও ন্যায়ের পথে থেকে জনগণের সেবা করতে চাই: সেলিম রেজা

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ০৬:৫৪ পিএম
সত্য ও ন্যায়ের পথে থেকে জনগণের সেবা করতে চাই: সেলিম রেজা

পাবনা-২আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব বলেছেন ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। এমনকি কোন মানুষই জানেনা কখন কি অবস্থায় এই দুনিয়া থেকে তার চিরবিদায় নিতে হবে। আর তার চেয়ে বড় সত্য দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যে কঠিন পরলৌকিক জীবনের মুখোমুখি হতে হবে সেই জীবনে কৃতকর্মের পুণ্য ছাড়া কেউ রেহাই পাবেনা। সুতরাং আমি পরলৌকিক জীবনের কথা চিন্তা করে সর্বদা বিবেককে প্রাধান্য দিয়ে সত্য ও ন্যায়ের পথে থেকে জনগণের সেবা করতে চাই। সোমবার সকালে সুজানগর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সার ও বীজ মনিটরিং কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি ওইসব কথা বলেন। সংসদ সদস্য সেলিম রেজা হাবিব উপস্থিত সার-বীজ ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরো বলেন সার-বীজের কৃত্রিম সঙ্কট তৈরী করে কৃষকদের কষ্ট দেওয়া যাবেনা। সরকারী নীতিমালা অনুসরণ করে ব্যবসা করতে হবে। নিজেদের ইচ্ছামতো ব্যবসা করতে গিয়ে যেন সরকারের ভাবমূর্তি নষ্ট না হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, সার ব্যবসায়ী মোঃ আব্দুল কাদের রোকন ও মোহাম্মদ আলী। এছাড়া সংসদ সদস্য সেলিম রেজা হাবিব এদিন উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে